ইসি
নারী আসনে এমপি নুসরাত তাবাসসুম, ইসির গেজেট প্রকাশ
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াত নেতৃত্বাধীন জোটের এনসিপির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
শুরুতেই বিতর্কে পোস্টাল ব্যালট, ইসিতে বিএনপির অভিযোগ
ভোটগ্রহণ শুরু হওয়ার আগেই পোস্টাল ব্যালট ব্যবস্থা ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে বিদেশে একটি বাসায় একাধিক ব্যক্তিকে বিপুল সংখ্যক পোস্টাল ব্যালট পেপার গণনা করতে দেখা যাওয়ার পর বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। এ ঘটনায় উদ্বেগ জানিয়ে নির্বাচন কমিশনে (ইসি) আনুষ্ঠানিক অভিযোগ করেছে বিএনপি।
১২ ফেব্রুয়ারি পর্যন্ত সব সংগঠনের নির্বাচন স্থগিত রাখার নির্দেশ ইসির
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে প্রভাবমুক্ত রাখতে আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব ধরনের সংগঠনের নির্বাচন আয়োজন না করার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্ধারিত সময়ের পর এসব নির্বাচন আয়োজন করতে সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছে সাংবিধানিক সংস্থাটি।
ইসির অনুরোধে তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত
নির্বাচন কমিশনের অনুরোধের পরিপ্রেক্ষিতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় পূর্বনির্ধারিত সফর স্থগিত করা হয়েছে।
মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিলের শেষ দিন আজ, ইসি ভবনে ভিড়
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিল সংক্রান্ত আদেশের বিরুদ্ধে আপিল দায়েরের শেষ দিনের কার্যক্রম চলছে আজ।
আজ থেকে মনোনয়নপত্র গ্রহণ-বাতিলের বিরুদ্ধে ইসিতে আপিল শুরু
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে আজ সোমবার (৫ জানুয়ারি) থেকে নির্বাচন কমিশনে (ইসি) আপিল দায়ের শুরু হয়েছে।